Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Bangaliyanci * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (87) Sura: Suratu Al'bakara
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ
৮৭. আমি মূসাকে তাওরাত দিয়েছি এবং তার পরপরই তার পরবর্তী অনেক রাসূল পাঠিয়েছি। আর ঈসাকে তাঁর সত্যতা প্রমাণের জন্য সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। যেমন: মৃতকে জীবিত করা এবং কুষ্ঠ ও জন্মান্ধকে ভালো করে দেয়া। উপরন্তু তাকে জিব্রীল ফিরিশতা দিয়ে শক্তিশালী করেছি। হে বনী ইসরাঈল! যখনই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে তোমাদের মনের বিপরীত কোন রাসূল আসে তখনই তোমরা সত্যকে অস্বীকার করো এবং আল্লাহর রাসূলদের চাইতে তোমরা নিজেদেরকে বড় মনে করো। তখন তোমরা তাদের কারো প্রতি মিথ্যারোপ করো। আবার কাউকে হত্যা করো।
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• من أعظم الكفر: الإيمان ببعض ما أنزل الله والكفر ببعضه؛ لأن فاعل ذلك قد جعل إلهه هواه.
ক. বিশেষ একটি বড় কুফরি হলো আল্লাহর নাযিলকৃত কিছু বাণী বিশ্বাস আর কিছু অবিশ্বাস করা। বস্তুতঃ এ জাতীয় লোক নিজের প্রবৃত্তি পূজারী। কখনো সে আল্লাহর অনুগত বান্দা নয়।

• عِظَم ما بلغه اليهود من العناد، واتباع الهوى، والتلاعب بما أنزل الله تعالى.
খ. ইহুদিদের হঠকারিতা, প্রবৃত্তি পূজা ও আল্লাহর নাযিলকৃত বিধানকে নিয়ে তামাশা করা চরম পর্যায়ে পৌঁছে গেছে।

• فضل الله تعالى ورحمته بخلقه، حيث تابع عليهم إرسال الرسل وإنزال الكتب لهدايتهم للرشاد.
গ. আল্লাহর দয়া ও করুণা তাঁর সৃষ্টির প্রতি সত্যিই অপরিসীম। এতো কিছুর পরও তিনি ইহুদিদের হিদায়েতের জন্য বহু রাসূল ও বহু কিতাব পাঠিয়েছেন।

• أن الله يعاقب المعرضين عن الهدى المعاندين لأوامره بالطبع على قلوبهم وطردهم من رحمته؛ فلا يهتدون إلى الحق، ولا يعملون به.
ঘ. আল্লাহ তা‘আলা তাঁর হিদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাঁর আদেশ অমান্যকারীদের অন্তরে মোহর মেরে এমনকি তাঁর রহমত থেকে বিতাড়িত করে তাদেরকে শাস্তি দিয়েছেন। ফলে তারা সত্যের পথ খুঁজে পায়নি এবং তার উপর আমল করাও তাদের পক্ষে সম্ভবপর হয়নি।

 
Fassarar Ma'anoni Aya: (87) Sura: Suratu Al'bakara
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Bangaliyanci - Teburin Bayani kan wasu Fassarori

Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Angalanci wanda cibiyar Tafsiri ta Iliman Alurani

Rufewa