Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma da harshen Bangaliyanci * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (123) Sura: Daha
قَالَ ٱهۡبِطَا مِنۡهَا جَمِيعَۢاۖ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَنِ ٱتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشۡقَىٰ
১২৩. আল্লাহ তা‘আলা আদম ও হাওয়াকে বললেন: তোমরা এবং ইবলিস জান্নাত থেকে নেমে যাও। সে তোমাদের শত্রæ আর তোমরাও তার শত্রæ। যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট আমার পক্ষ থেকে হিদায়েতের কিছু আসে তখন যদি তোমাদের মধ্যকার কেউ তার অনুসরণ ও তার প্রতি আমল করে এবং তা থেকে সরে না যায় তাহলে সে কখনো সত্যভ্রষ্ট হবে না। সে আখিরাতে আযাবের সম্মুখীন হয়ে দুর্ভাগ্যবান হবে না। বরং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الأدب في تلقي العلم، وأن المستمع للعلم ينبغي له أن يتأنى ويصبر حتى يفرغ المُمْلِي والمعلم من كلامه المتصل بعضه ببعض.
ক. জ্ঞান আহরণের আদব হচ্ছে এই যে, একজন শ্রোতার উচিত কোন কিছু শুনার সময় স্থিরতা অবলম্বন ও ধৈর্য ধারণ করা। যাতে শিক্ষক ও যিনি লিখাচ্ছেন তারা নিজ কথাটুকু শেষ করতে পারে। কারণ, এর একটি অংশ অন্য অংশের সাথে সংযুক্ত থাকে।

• نسي آدم فنسيت ذريته، ولم يثبت على العزم المؤكد، وهم كذلك، وبادر بالتوبة فغفر الله له، ومن يشابه أباه فما ظلم.
খ. আদম (আলাইহিস-সালাম) ভুলে গেলেন। তাই তাঁর সন্তানরাও ভুলে যায়। তিনি দৃঢ় প্রতীজ্ঞার উপর অটল থাকতে পারেননি। তাই তাঁর সন্তানরাও তেমন। তবে তিনি দ্রæত তাওবা করেছেন। তাই আল্লাহ তা‘আলা তাঁকে ক্ষমা করে দিয়েছেন। আর যে তার পিতার মতো হয় সে মূলতঃ যালিম নয়।

• فضيلة التوبة؛ لأن آدم عليه السلام كان بعد التوبة أحسن منه قبلها.
গ. তাওবার অনেক ফযীলত। কারণ, আদম (আলাইহিস-সালাম) তাওবার পর আগের চেয়ে আরো ভালো হয়ে গেলেন।

• المعيشة الضنك في دار الدنيا، وفي دار البَرْزَخ، وفي الدار الآخرة لأهل الكفر والضلال.
ঘ. কাফির ও পথভ্রষ্টদের জন্য দুনিয়া, বরযখ ও আখিরাত তথা সর্বজায়গায় কঠিন জীবন যাপন রয়েছে।

 
Fassarar Ma'anoni Aya: (123) Sura: Daha
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma da harshen Bangaliyanci - Teburin Bayani kan wasu Fassarori

Wacce aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa