Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Bangaliyanci * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (8) Sura: Suratu Aal'Imran
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ
৮. জ্ঞানে পরিপক্ক ব্যক্তিরা বলেন: হে আমাদের প্রভু! আপনি আমাদের অন্তরগুলোকে হিদায়েত দানের পর তা থেকে সরিয়ে দিবেন না। আপনি আমাদেরকে সত্য পরিপন্থী লোকদের পরিণতি থেকে রক্ষা করুন। আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে সার্বিকভাবে দয়া করুন। আমাদের অন্তরগুলোকে সঠিক পথ দেখান ও ভ্রষ্টতা থেকে রক্ষা করুন। হে প্রভু! নিশ্চয়ই আপনি অসীম দাতা ও পরম দয়ালু।
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• أقام الله الحجة وقطع العذر عن الخلق بإرسال الرسل وإنزال الكتب التي تهدي للحق وتحذر من الباطل.
ক. আল্লাহ তা‘আলা রাসূলগণকে পাঠিয়ে এবং সত্যের দিশারী ও বাতিলের প্রতি সতর্ককারী কিতাবসমূহ নাযিল করে মানুষের উপর নিজ অস্তিত্ব প্রতিষ্ঠিত করেন। যাতে তারা পরকালে এ ব্যাপারে কোন আপত্তি উত্থাপন করতে না পারে।

• كمال علم الله تعالى وإحاطته بخلقه، فلا يغيب عنه شيء في الأرض ولا في السماء، سواء كان ظاهرًا أو خفيًّا.
খ. আল্লাহর জ্ঞান অসীম ও পরিপূর্ণ। তিনি তাঁর সকল সৃষ্টির খবর রাখেন। তাঁর কাছে আকাশ ও জমিনের প্রকাশ্য-অপ্রকাশ্য কোন কিছুই গোপন নয়।

• من أصول أهل الإيمان الراسخين في العلم أن يفسروا ما تشابه من الآيات بما أُحْكِم منها.
গ. জ্ঞানে পরিপক্ক ঈমানদারদের নিয়ম হলো, দ্ব্যর্থহীন আয়াতগুলোর মাধ্যমে দ্ব্যর্থবোধক আয়াতগুলোর ব্যাখ্যা করা।

• مشروعية دعاء الله تعالى وسؤاله الثبات على الحق، والرشد في الأمر، ولا سيما عند الفتن والأهواء.
ঘ. আল্লাহর নিকট সত্যের উপর অবিচল থাকা ও প্রতিটি কাজে হিদায়েত লাভের জন্য দু‘আ করতে হবে। বিশেষ করে ফিতনা-ফাসাদ ও মনের কুপ্রবৃত্তি ও কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য।

 
Fassarar Ma'anoni Aya: (8) Sura: Suratu Aal'Imran
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Bangaliyanci - Teburin Bayani kan wasu Fassarori

Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Angalanci wanda cibiyar Tafsiri ta Iliman Alurani

Rufewa