Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Bangaliyanci * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (24) Sura: Suratu Al'anfal
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَجِيبُواْ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيكُمۡۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَقَلۡبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
২৪. হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর রাসূলের অনুসারী মু’মিনরা! তোমরা আল্লাহ ও তাঁর রাসূল যখন তোমাদেরকে সত্যের দিকে ডাকে তখন তাঁদের আদেশ-নিষেধ মানার জন্য তাঁদের ডাকে সাড়া দাও। উপরন্তু তোমরা এ কথায় দৃঢ়ভাবে বিশ্বাস রেখো যে, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা সবকিছু করতে সক্ষম। তোমরা সত্য প্রত্যাখ্যানের পর তা আবার গ্রহণ করতে চাইলে তিনি অবশ্যই তোমাদের ও সত্য গ্রহণের মাঝে বাধা সৃষ্টি করতে সক্ষম। তাই তোমরা সত্য গ্রহণে দ্রæত অগ্রসর হও। মনে রেখো, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিন তাঁর কাছেই একত্রিত করা হবে। তখন তিনি তোমাদেরকে দুনিয়ার আমলগুলোর প্রতিদান দিবেন।
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• من كان الله معه فهو المنصور وإن كان ضعيفًا قليلًا عدده، وهذه المعية تكون بحسب ما قام به المؤمنون من أعمال الإيمان.
ক. আল্লাহ তা‘আলা যার সাথে আছেন সেই সাহায্যপ্রাপ্ত হবে। আর এ সাহায্যপ্রাপ্তি মু’মিনদের ঈমান ও আমলের অনুপাতে কম-বেশি হয়ে থাকে।

• المؤمن مطالب بالأخذ بالأسباب المادية، والقيام بالتكليف الذي كلفه الله، ثم يتوكل على الله، ويفوض الأمر إليه، أما تحقيق النتائج والأهداف فهو متروك لله عز وجل.
খ. একজন মু’মিন বৈষয়িক উপকরণ ও সেই দায়িত্বভার গ্রহণ করতে বাধ্য যা আল্লাহ তা‘আলা তার উপর চাপিয়ে দিয়েছেন। অতঃপর সে আল্লাহর উপর ভরসা ও তাঁর দিকেই সকল ব্যাপার সোপর্দ করবে। তবে উদ্দেশ্য হাসিল ও সুফল বয়ে আনার ব্যাপারটি একমাত্র আল্লাহর প্রতিই ন্যস্ত।

• في الآيات دليل على أن الله تعالى لا يمنع الإيمان والخير إلا عمَّن لا خير فيه، وهو الذي لا يزكو لديه هذا الإيمان ولا يثمر عنده.
গ. উক্ত আয়াতগুলোতে এ কথার প্রমাণ রয়েছে যে, নিশ্চয়ই যার মাঝে কোন কল্যাণ নেই আল্লাহ তা‘আলা কেবল তার কাছ থেকেই ঈমান ও হেদায়েত দূরে রাখেন। অন্য কারো কাছ থেকে নয়। কারণ, এ ঈমান তার জন্য কোন ফল দিবে না।

• على العبد أن يكثر من الدعاء: يا مقلب القلوب ثبِّت قلبي على دينك، يا مُصرِّف القلوب اصرف قلبي إلى طاعتك.
ঘ. একজন বান্দার উচিৎ নি¤েœাক্ত দু‘আটি বেশি বেশি করে আমল করা: يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ، يَا مُصَرِّفَ الْقُلُوْبِ اصْرِفْ قَلْبِيْ إِلَى طَاعَتِكَ “হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমার অন্তরকে আপনার দীনের উপর অটল রাখুন। হে অন্তরসমূহের দিক নির্ণয়কারী! আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ধাবিত করুন”।

• أَمَرَ الله المؤمنين ألا يُقِرُّوا المنكر بين أظهرهم فيعُمَّهم العذاب.
ঙ. আল্লাহ তা‘আলা মু’মিনদেরকে এ আদেশ করেছেন যে, তারা যেন কোন অসৎ কাজের স্বীকৃতি না দেয়। তা না হলে তাদের উপর ব্যাপক শাস্তি আপতিত হবে।

 
Fassarar Ma'anoni Aya: (24) Sura: Suratu Al'anfal
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Bangaliyanci - Teburin Bayani kan wasu Fassarori

Fassarar Takaitaccen Tafsirin Alqurani maigirma da Yaren Angalanci wanda cibiyar Tafsiri ta Iliman Alurani

Rufewa