Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርኣን አጭር ማብራርያ ትርጉም በባንጋሊኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (103) ምዕራፍ: አን-ነሕል
وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّهُمۡ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٞۗ لِّسَانُ ٱلَّذِي يُلۡحِدُونَ إِلَيۡهِ أَعۡجَمِيّٞ وَهَٰذَا لِسَانٌ عَرَبِيّٞ مُّبِينٌ
১০৩. আমি জানি মুশরিকরা এ কথা বলে বেড়ায় যে, নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে কোন মানুষ কুর‘আন শিক্ষা দিচ্ছে। বস্তুতঃ তারা নিজেদের এ দাবিতে মিথ্যুক। কারণ, যার ব্যাপারে তারা ধারণা করছে যে, সেই তাঁকে কুর‘আন শিক্ষা দিচ্ছে তার ভাষা তো অনারবদের ভাষা। আর এ কুর‘আন নাযিল হয়েছে উন্নতমানের ভাষাশৈলীপূর্ণ সুস্পষ্ট আরবী ভাষায়। সুতরাং তারা কীভাবে মনে করছে যে, এ কুর‘আন তিনি অনারবী থেকে শিখেছেন?!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الترخيص للمُكرَه بالنطق بالكفر ظاهرًا مع اطمئنان القلب بالإيمان.
ক. অন্তরে ঈমানের প্রশান্তি নিয়ে প্রকাশ্যে কুফরি শব্দ বলতে বাধ্য হলে তা বলার সুযোগ রয়েছে।

• المرتدون استوجبوا غضب الله وعذابه؛ لأنهم استحبوا الحياة الدنيا على الآخرة، وحرموا من هداية الله، وطبع الله على قلوبهم وسمعهم وأبصارهم، وجعلوا من الغافلين عما يراد بهم من العذاب الشديد يوم القيامة.
খ. মুরতাদরা আল্লাহর অসন্তুষ্টি ও তাঁর শাস্তিকে অবধারিত করে। কারণ, তারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিপরীতে পছন্দ করে। ফলে তারা আল্লাহর হিদায়েত থেকে বঞ্চিত হয়েছে এবং আল্লাহ তা‘আলা তাদের অন্তর, কান ও চোখের উপর মহর মেরে দিয়েছেন। উপরন্তু কিয়ামতের দিনের কঠিন শাস্তির স্মরণ থেকে তাদেরকে গাফিল বানিয়েছেন।

• كَتَبَ الله المغفرة والرحمة للذين آمنوا، وهاجروا من بعد ما فتنوا، وصبروا على الجهاد.
গ. যারা ঈমান এনেছে ও পরীক্ষায় পড়ে হিজরত করেছে এবং জিহাদের উপর ধৈর্য ধরেছে তাদের জন্য আল্লাহ তা‘আলা ক্ষমা ও দয়া বরাদ্দ করেছেন।

 
የይዘት ትርጉም አንቀጽ: (103) ምዕራፍ: አን-ነሕል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርኣን አጭር ማብራርያ ትርጉም በባንጋሊኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት