የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (111) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
۞ يَوۡمَ تَأۡتِي كُلُّ نَفۡسٖ تُجَٰدِلُ عَن نَّفۡسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
১১১. হে রাসূল! আপনি স্মরণ করুন সে দিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজের পক্ষ হয়ে ঝগড়া করবে। পরিস্থিতির ভয়াবহতার দরুন সে অন্যের পক্ষ নিয়ে ঝগড়া করবে না। আর প্রত্যেককে তার ভালো-মন্দ আমলের পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে। সাওয়াব কমিয়ে ও গুনাহ বাড়িয়ে সেদিন তাদের উপর কোন যুলুম করা হবে না।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الجزاء من جنس العمل؛ فإن أهل القرية لما بطروا النعمة بُدِّلوا بنقيضها، وهو مَحْقُها وسَلْبُها ووقعوا في شدة الجوع بعد الشبع، وفي الخوف والهلع بعد الأمن والاطمئنان، وفي قلة موارد العيش بعد الكفاية.
ক. প্রতিদান হলো আমলের অনুরূপ। তাই যখন কোন এলাকাবাসী নিয়ামতের সাথে গাদ্দারি করেছে তখন তা তার বিপরীতে রূপান্তরিত হয়েছে। তথা তা ছিনিয়ে নেয়া হয়েছে ও তার বরকত চলে গিয়েছে। ফলে তারা তৃপ্তির পর কঠিন ক্ষুধায় লিপ্ত হয়েছে। নিরাপত্তা ও প্রশান্তির পর ভয় ও অস্থিরতায় ভুগেছে। যথেষ্ট থাকার পর জীবন ধারণের উৎস কমে গিয়েছে।

• وجوب الإيمان بالله وبالرسل، وعبادة الله وحده، وشكره على نعمه وآلائه الكثيرة، وأن العذاب الإلهي لاحقٌ بكل من كفر بالله وعصاه، وجحد نعمة الله عليه.
খ. আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান এবং এককভাবে আল্লাহর ইবাদাত উপরন্তু তাঁর অসংখ্য নিয়ামত ও দানের উপর তাঁর কৃতজ্ঞতা আদায় করার বাধ্যবাধকতা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি ও তাঁর বিরুদ্ধাচরণ করেছে এবং তাঁর দেয়া নিয়ামতকে অস্বীকার করেছে ইলাহী শাস্তি তার সাথেই সম্পৃক্ত হবে।

• الله تعالى لم يحرم علينا إلا الخبائث تفضلًا منه، وصيانة عن كل مُسْتَقْذَر.
গ. আল্লাহ তা‘আলা আমাদের উপর দয়া করে এবং প্রত্যেক ঘৃণিত জিনিস থেকে আমাদেরকে বাঁচানোর জন্যই নিকৃষ্ট বস্তুগুলো আমাদের উপর হারাম করেছেন।

 
የይዘት ትርጉም አንቀጽ: (111) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት