የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (78) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
وَٱللَّهُ أَخۡرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهَٰتِكُمۡ لَا تَعۡلَمُونَ شَيۡـٔٗا وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
৭৮. হে মানুষ! আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভধারণ শেষে তার পেট থেকে বাচ্চারূপে বের করেছেন। তখন তোমরা কিছুই জানতে না। অতঃপর তিনি তোমাদেরকে শুনার জন্য কান, দেখার জন্য চক্ষু এবং বুঝার জন্য অন্তর দিয়েছেন। যেন তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারো।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• لله تعالى الحكمة البالغة في قسمة الأرزاق بين العباد، إذ جعل منهم الغني والفقير والمتوسط؛ ليتكامل الكون، ويتعايش الناس، ويخدم بعضهم بعضًا.
ক. বান্দাদের মাঝে রিযিক বন্টনে আল্লাহ তা‘আলার চ‚ড়ান্ত কিছু কৌশল রয়েছে। তিনি তাদের কাউকে ধনী, কাউকে গরিব ও কাউকে মধ্যবৃত্ত বানিয়েছেন। যাতে দুনিয়ার পরিপূর্ণতা আসে এবং মানুষ পরস্পর পাশাপাশি অবস্থান ও একে অপরের কাজে আসতে পারে।

• دَلَّ المثلان في الآيات على ضلالة المشركين وبطلان عبادة الأصنام؛ لأن شأن الإله المعبود أن يكون مالكًا قادرًا على التصرف في الأشياء، وعلى نفع غيره ممن يعبدونه، وعلى الأمر بالخير والعدل.
খ. আয়াতগুলোতে বর্ণিত দু’টি দৃষ্টান্ত মুশরিকদের ভ্রষ্টতা এবং মূর্তিপূজা বাতিল হওয়া প্রমাণ করে। কারণ, সত্যিকার উপাস্যের অবস্থা এমন হতে হবে যে, তিনি সবকিছুর মালিক ও তাতে ইচ্ছা মাফিক খরচ করার ক্ষমতা রাখবেন। এমনকি তিনি তাঁর ইবাদতকারীদের উপকার এবং কল্যাণ ও ইনসাফের আদেশ করতে সক্ষম হবেন।

• من نعمه تعالى ومن مظاهر قدرته خلق الناس من بطون أمهاتهم لا علم لهم بشيء، ثم تزويدهم بوسائل المعرفة والعلم، وهي السمع والأبصار والأفئدة، فبها يعلمون ويدركون.
গ. আল্লাহর নিয়ামত ও তাঁর ক্ষমতার বহিঃপ্রকাশের একটি বিশেষ দিক হলো, মানুষকে তাদের মায়ের পেট থেকে সৃষ্টি করা। যখন তারা কিছুই জানতো না। অতঃপর তিনি তাদেরকে জানা-চেনার মাধ্যম দিয়েছেন। আর তা হলো কান, চোখ ও অন্তর। এগুলোর মাধ্যমেই তারা ধীরে ধীরে জানতে ও বুঝতে পারে।

 
የይዘት ትርጉም አንቀጽ: (78) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት