የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (216) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ وَهُوَ كُرۡهٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّواْ شَيۡـٔٗا وَهُوَ شَرّٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
২১৬. হে মু’মিনরা! তোমাদের উপর ফরয করা হয়েছে আল্লাহর পথে যুদ্ধ করা। সেটি স্বভাবতঃ তোমাদের মনের বিরুদ্ধে। কারণ, তাতে রয়েছে জীবন ও সম্পদহানীর আশঙ্কা এবং তা অকাতরে ব্যয় করা। বস্তুতঃ তোমরা যা অপছন্দ করছো তা কিন্তু তোমাদের জন্য বাস্তবে অতি লাভজনক ও খুবই উত্তম। যেমন: আল্লাহর পথে যুদ্ধ করা। এতে প্রচুর সাওয়াবের পাশাপাশি শত্রæ পক্ষের উপর বিজয় এবং আল্লাহর বাণীকে সুউচ্চ করার ব্যাপারটি অবশ্যই রয়েছে। তেমনিভাবে তোমরা যা পছন্দ করছো তা কিন্তু বাস্তবে তোমাদের জন্য অতি নিকৃষ্ট ও বিপদের কারণ হিসেবে দেখা দিতে পারে। যেমন: আল্লাহর পথে জিহাদ না করে ঘরে বসে থাকা। কারণ, তাতে লাঞ্ছনার পাশাপাশি শত্রæ পক্ষের প্রতিপত্তিও রয়েছে। বস্তুতঃ আল্লাহ তা‘আলাই পরিপূর্ণভাবে জানেন, কোন জিনিসটি আমাদের জন্য অতি লাভজনক এবং কোন জিনিসটি আমাদের জন্য অতি ক্ষতিকর। তোমরা কিন্তু তা জানো না। তাই তাঁরই আদেশ মান্য করো। তাতেই তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الجهل بعواقب الأمور قد يجعل المرء يكره ما ينفعه ويحب ما يضره، وعلى المرء أن يسأل الله الهداية للرشاد.
ক. যে কোন জিনিসের পরিণতি সম্পর্কে না জানার কারণেই কেউ কেউ তার জন্য লাভজনক এমন বস্তুকে অপছন্দ করে এবং তার জন্য ক্ষতিকর এমন জিনিসকে পছন্দ করে। তাই যে কোন ব্যক্তিকে একমাত্র আল্লাহর নিকটই সত্যের দিশা কামনা করতে হবে।

• جاء الإسلام بتعظيم الحرمات والنهي عن الاعتداء عليها، ومن أعظمها صد الناس عن سبيل الله تعالى.
খ. ইসলাম যে কোন সম্মানী বস্তুকে সম্মান দিতে এবং তার উপর কোন ধরনের অবিচার করতে নিষেধ করেছে। আর এগুলোর মধ্যকার মারাত্মক ব্যাপারটি হলো আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেয়া।

• لا يزال الكفار أبدًا حربًا على الإسلام وأهله حتَّى يخرجوهم من دينهم إن استطاعوا، والله موهن كيد الكافرين.
গ. কাফিররা সর্বদা ইসলাম ও ইসলামপন্থীদের সাথে যুদ্ধ চালিয়ে যায়। যেন তারা মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে বের করে আনতে পারে। বস্তুতঃ আল্লাহ তা‘আলা কাফিরদের সমূহ ষড়যন্ত্র নস্যাতকারী।

• الإيمان بالله تعالى، والهجرة إليه، والجهاد في سبيله؛ أعظم الوسائل التي ينال بها المرء رحمة الله ومغفرته.
ঘ. আল্লাহর প্রতি বিশ্বাস, তাঁর দিকে হিজরত ও তাঁর পথে জিহাদ তাঁর রহমত ও ক্ষমা পাওয়ার কয়েকটি বিশেষ মাধ্যম।

• حرّمت الشريعة كل ما فيه ضرر غالب وإن كان فيه بعض المنافع؛ مراعاة لمصلحة العباد.
ঙ. শরীয়ত মানুষের সুবিধার কথা চিন্তা করে এমন সকল বস্তুকে হারাম করেছে যার মধ্যে বেশির ভাগ ক্ষতিই রয়েছে। যদিও তাতে সামান্য কিছু উপকারিতাও থাকতে পারে।

 
የይዘት ትርጉም አንቀጽ: (216) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት