የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (248) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ءَايَةَ مُلۡكِهِۦٓ أَن يَأۡتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٞ مِّن رَّبِّكُمۡ وَبَقِيَّةٞ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَٰرُونَ تَحۡمِلُهُ ٱلۡمَلَٰٓئِكَةُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
২৪৮. তাদের নবী তাদেরকে আরো বললেন: নিশ্চয়ই তাঁকে তোমাদের উপর রাষ্ট্রপতিরূপে মনোনয়ন দিয়েছেন এবং এর প্রমাণ হলো আল্লাহ তা‘আলা তোমাদেরকে তাবূত নামক সিন্দুকটি ফিরিয়ে দিবেন। যা ফিরিশতারা বহন করে আনবে। তারা সিন্দুকটিকে খুবই সম্মান করতো। কিন্তু এক সময় তা তাদের কাছ থেকে উঠিয়ে নেয়া হয়েছিলো। তার মাঝে এক ধরনের প্রশান্তি লুক্কায়িত ছিলো। এমনকি তাতে মূসা ও হারূন (আলাইহিমাস-সালাম) এর রেখে যাওয়া কিছু জিনিসও ছিলো। যেমন: লাঠি ও তাওরাতের কিছু লেখা ফলক। নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য সুস্পষ্ট নিদর্শন যদি তোমরা সত্যিকারার্থে মু’মিন হয়ে থাকো।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• التنبيه إلى أهم صفات القائد التي تؤهله لقيادة الناس؛ وهي العلم بما يكون قائدًا فيه، والقوة عليه.
ক. এখানে একজন কামাÐার বা নেতার বিশেষ কিছু বৈশিষ্ট্যাবলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে যা তাকে মানুষের নেতৃত্ব দেয়ার উপযুক্ত করে তোলে। সেটি হলো নেতৃত্বের বিষয় সম্পর্কে তার সঠিক জ্ঞান ও তা বাস্তবায়নের জন্য যথেষ্ট শক্তি।

• إرشاد من يتولى قيادة الناس إلى ألا يغتر بأقوالهم حتى يبلوهم، ويختبر أفعالهم بعد أقوالهم.
খ. যিনি মানুষের নেতৃত্ব দিবেন তিনি যেন তাদের কথায় ধোঁকা না খান। তিনি তাদের কথা পরীক্ষা করে নিবেন এবং এর পাশাপাশি তাদের কাজেরও পরীক্ষা নিবেন।

• أن الاعتبارات التي قد تشتهر بين الناس في وزن الآخرين والحكم عليهم قد لا تكون هي الموازين الصحيحة عند الله تعالى، بل هو سبحانه يصطفي من يشاء من خلقه بحكمته وعلمه.
গ. কারো মান নির্ণয়ে এবং তার ব্যাপারে যে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মানুষের মাঝে যে প্রসিদ্ধ মানদÐ কিংবা বিবেচ্য বিষয়গুলো রয়েছে তা আল্লাহর নিকট সঠিক মানদÐ নাও হতে পারে। বরং আল্লাহ তা‘আলা যাকে চান তাঁর সৃষ্টির মধ্য থেকে তাকেই তাঁর জ্ঞান ও হিকমতের ভিত্তিতে চয়ন করেন।

 
የይዘት ትርጉም አንቀጽ: (248) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት