የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (277) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
২৭৭. যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাঁর রাসূলের অনুসরণ করেছে। উপরন্তু নেক আমল করেছে এবং আল্লাহর শরীয়ত মাফিক পরিপূর্ণভাবে নামায আদায় করেছে ও হকদার মানুষদেরকে সম্পদের যাকাত দিয়েছে তাদের জন্য রয়েছে তাদের প্রভুর নিকট বিশেষ সাওয়াব। এমনকি পরকালীন জীবনের ব্যাপারে তাদের কোন ভয় থাকবে না এবং তারা দুনিয়া ও তার নিয়ামত হাতছাড়া হওয়ার বিষয়ে কোন ধরনের চিন্তিতও হবে না।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من أعظم الكبائر أكل الربا، ولهذا توعد الله تعالى آكله بالحرب وبالمحق في الدنيا والتخبط في الآخرة.
ক. সর্ববৃহৎ গুনাহগুলোর একটি হলো সুদ খাওয়া। এ জন্যই আল্লাহ তা‘আলা সুদখোরকে দুনিয়ায় সম্পদের বরকত উঠিয়ে নেয়া, আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা এবং পরকালে অস্থিরতার মধ্যে পতিত হওয়ার হুমকি দিয়েছেন।

• الالتزام بأحكام الشرع في المعاملات المالية ينزل البركة والنماء فيها.
খ. অর্থ-সম্পদের লেনদেনে শরীয়তের বিধানগুলো পুরোপুরিভাবে মানা হলে তাতে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বরকত ও সমৃদ্ধি নেমে আসে।

• فضل الصبر على المعسر، والتخفيف عنه بالتصدق عليه ببعض الدَّين أو كله.
গ. দুর্দশাগ্রস্ত ব্যক্তির সাথে সহনশীলতার পরিচয় দেয়া, সে ঋণগ্রস্ত হলে তার ঋণটুকু পুরোপুরি কিংবা আংশিকভাবে মাফ করে দিয়ে তার বোঝাটুকু হালকা করে দেয়া বিশেষ একটি ফযীলতের কাজ।

 
የይዘት ትርጉም አንቀጽ: (277) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት