የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (80) ምዕራፍ: ሱረቱ ጣሃ
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ قَدۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ عَدُوِّكُمۡ وَوَٰعَدۡنَٰكُمۡ جَانِبَ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنَ وَنَزَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰ
৮০. আমি বনী ইসরাঈলকে ফিরআউন ও তার সেনাবাহিনীর হাত থেকে মুক্তি দেয়ার পর তাদেরকে বললাম: হে বনী ইসরাঈল! নিশ্চয়ই আমি তোমাদেরকে শত্রæর হাত থেকে রক্ষা করেছি। আর আমি তোমাদের সাথে এ মর্মে ওয়াদা করেছি যে, আমি তূর পাহাড়ের পাশে অবস্থিত উপত্যকাটির ডান দিক থেকে মূসার সাথে কথা বলবো। উপরন্তু আমি তোমাদের উপর তীহ ময়দানে আমার নিয়ামতসমূহ তথা মধুর ন্যায় সুমিষ্ট পানীয় এবং সুম্মানী তথা কোয়েল পাখির ন্যায় মজাদার গোস্তের ছোট পাখি নাযিল করেছি।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من سُنَّة الله انتقامه من المجرمين بما يشفي صدور المؤمنين، ويقر أعينهم، ويذهب غيظ قلوبهم.
ক. আল্লাহ তা‘আলার নিয়ম হচ্ছে এমনভাবে অপরাধীদের থেকে প্রতিশোধ নেয়া যা মু’মিনদের অন্তরগুলোকে প্রশমিত এবং তাদের চোখগুলোকে শীতল ও তাদের অন্তরগুলোর রাগকে দূর করবে।

• الطاغية شؤم على نفسه وعلى قومه؛ لأنه يضلهم عن الرشد، وما يهديهم إلى خير ولا إلى نجاة.
খ. একজন গাদ্দার তার নিজের ও তার জাতির দুর্ভাগ্যের কারণ। কারণ, সে তাদেরকে সত্যভ্রষ্ট করবে। কখনো সে তাদেরকে কল্যাণ ও মুক্তির পথ দেখাবে না।

• النعم تقتضي الحفظ والشكر المقرون بالمزيد، وجحودها يوجب حلول غضب الله ونزوله.
গ. নিয়ামতের চাহিদা হলো, তার হিফাযত ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। যা তাকে আরো বাড়িয়ে দিবে। পক্ষান্তরে তার অস্বীকার এবং তার প্রতি অকৃতজ্ঞতা আল্লাহর অসন্তোষকে অবধারিত করে।

• الله غفور على الدوام لمن تاب من الشرك والكفر والمعصية، وآمن به وعمل الصالحات، ثم ثبت على ذلك حتى مات عليه.
ঘ. আল্লাহ তা‘আলা সর্বদা সে ব্যক্তিকে ক্ষমা করবেন যে শির্ক, কুফরি ও গুনাহ থেকে তাওবা করে এবং তাঁর উপর ঈমান এনে নেক আমল করে। উপরন্তু মৃত্যু পর্যন্ত তার উপর অটল থাকে।

• أن العجلة وإن كانت في الجملة مذمومة فهي ممدوحة في الدين.
ঙ. দ্রæততা যদিও সামগ্রিকভাবে নিন্দিত। তবে তা ধর্মীয় ক্ষেত্রে অবশ্যই প্রশংসার যোগ্য।

 
የይዘት ትርጉም አንቀጽ: (80) ምዕራፍ: ሱረቱ ጣሃ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት