የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (73) ምዕራፍ: ሱረቱ ኣሊ-ኢምራን
وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
৭৩. তারা আরো বললো: তোমরা নিজেদের ধর্মের অনুসারী ছাড়া আর কারো উপর ঈমান এনো না এবং তার অনুসরণ করো না। হে রাসূল! আপনি বলে দিন: সত্যের দিশা আছে একমাত্র আল্লাহর হিদায়েতে। তোমাদের মিথ্যা ও হঠকারিতায় নয়। মূলতঃ তোমরা এ ভয় পাচ্ছো যে, কাউকে তোমাদের ন্যায় অনুগ্রহ করা হবে অথবা তোমরা যদি তোমাদের উপর নাযিলকৃত বিধানটি স্বীকার করে নাও তাহলে অন্যরা তোমাদের প্রভুর নিকট তা দিয়ে তোমাদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করবে। হে রাসূল! আপনি বলে দিন: সকল অনুগ্রহ একমাত্র আল্লাহরই হাতে। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান তা তাকেই দিবেন। তাঁর অনুগ্রহ কোন উম্মতের উপর সীমাবদ্ধ নয়। বস্তুতঃ আল্লাহ তা‘আলা অসীম করুণাময়। তিনি জানেন কে তা পাওয়ার উপযুক্ত।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من علماء أهل الكتاب من يخدع أتباع ملتهم، ولا يبين لهم الحق الذي دلت عليه كتبهم، وجاءت به رسلهم.
ক. আহলে কিতাবের কিছু কিছু আলিম তাদের ধর্মের অনুসারীদেরকে ধোঁকা দিয়ে থাকে। তাদের কিতাবে যে সত্য রয়েছে এবং তাদের রাসূলগণ যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তা তারা তাদের অনুসারীদের জন্য প্রকাশ করে না।

• من وسائل الكفار الدخول في الدين والتشكيك فيه من الداخل.
খ. মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য কাফিরদের একটি বিশেষ মাধ্যম হলো ইসলামে প্রবেশ করে ভিতর থেকে তাতে সন্দেহ সৃষ্টি করা।

• الله تعالى هو الوهاب المتفضل، يعطي من يشاء بفضله، ويمنع من يشاء بعدله وحكمته، ولا ينال فضله إلا بطاعته.
গ. আল্লাহ তা‘আলাই হলেন একমাত্র দাতা ও অনুগ্রহকারী। তিনি তাঁর অনুগ্রহের ভিত্তিতে যাকে চান তাকে দান করেন। আর তাঁর ইনসাফ ও প্রজ্ঞার ভিত্তিতে যাকে চান তাকে বঞ্চিত করেন। তবে তাঁর অনুগ্রহ তাঁর আনুগত্য ছাড়া পাওয়া যায় না।

• كل عِوَضٍ في الدنيا عن الإيمان بالله والوفاء بعهده - وإن كان عظيمًا - فهو قليل حقير أمام ثواب الآخرة ومنازلها.
ঘ. আল্লাহর প্রতি ঈমান ও তাঁর অঙ্গীকার পূরণ করার বিপরীতে দুনিয়ার যে কোন বিনিময় - তা যতো বড়ই হোক না কেন - আখিরাতের সাওয়াব ও প্রতিদানের সামনে তা একেবারেই তুচ্ছ ও হীন।

 
የይዘት ትርጉም አንቀጽ: (73) ምዕራፍ: ሱረቱ ኣሊ-ኢምራን
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት