የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (90) ምዕራፍ: ሱረቱ ኣሊ-ኢምራን
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّن تُقۡبَلَ تَوۡبَتُهُمۡ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ
৯০. নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করেছে আর কুফরির উপর অটল থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় তাদের পক্ষ থেকে কোন তাওবাই গ্রহণ করা হবে না। কারণ, তাদের তাওবার সময় তখন শেষ হয়ে গেছে। বস্তুতঃ তারা আল্লাহ অভিমুখী সঠিক পথ থেকে ভ্রান্তিতে লিপ্ত।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• يجب الإيمان بجميع الأنبياء الذين أرسلهم الله تعالى، وجميع ما أنزل عليهم من الكتب، دون تفريق بينهم.
ক. সকল নবীর উপর ঈমান আনা ওয়াজিব - যাঁদেরকে আল্লাহ তা‘আলা মানুষের কল্যাণে পাঠিয়েছেন - এমনিভাবে সকল নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান আনাও ওয়াজিব। সেগুলোর মাঝে ঈমানের ক্ষেত্রে কোন ধরনের পার্থক্য সৃষ্টি করা যাবে না।

• لا يقبل الله تعالى من أحد دينًا أيًّا كان بعد بعثة النبي محمد صلى الله عليه وسلم إلا الإسلام الذي جاء به.
খ. নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে পাঠানোর পর আল্লাহ তা‘আলা তাঁর আনীত দ্বীন ইসলাম ছাড়া আর কোন ধর্মই কারো পক্ষ থেকে গ্রহণ করবেন না। সে যে ধর্মই হোক না কেন।

• مَنْ أصر على الضلال، واستمر عليه، فقد يعاقبه الله بعدم توفيقه إلى التوبة والهداية.
গ. যে ব্যক্তি ভ্রষ্টতার উপর অটল ও অবিচল থাকবে আল্লাহ তা‘আলা তাকে হিদায়েত ও তাওবার তাওফীক না দিয়ে শাস্তি দিয়ে থাকেন।

• باب التوبة مفتوح للعبد ما لم يحضره الموت، أو تشرق الشمس من مغربها، فعندئذ لا تُقْبل منه التوبة.
ঘ. ততক্ষণ বান্দার জন্য তাওবার পথ খোলা আছে যতক্ষণ না তার মৃত্যু আসে অথবা সূর্যাস্তের দিক থেকে সূর্য উদিত হয়। মৃত্যু আসলে কিংবা সূর্যাস্তের দিক থেকে সূর্য উদিত হলে তখন আর তার পক্ষ থেকে তাওবা কবুল করা হবে না।

• لا ينجي المرء يوم القيامة من عذاب النار إلا عمله الصالح، وأما المال فلو كان ملء الأرض لم ينفعه شيئًا.
ঙ. কিয়ামতের দিন কেবল নেক আমলই যে কাউকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। আর সম্পদ তা পৃথিবী সমপরিমাণ হলেও সেদিন তার কোন কাজে আসবে না।

 
የይዘት ትርጉም አንቀጽ: (90) ምዕራፍ: ሱረቱ ኣሊ-ኢምራን
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት