የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (67) ምዕራፍ: ሱረቱ አዝ ዙመር
وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
৬৭. মুশরিকরা যখন আল্লাহর সাথে দুর্বল সৃষ্টি ও অপারগ কাউকে শরীক করলো তখন তারা প্রকৃতপক্ষে আল্লাহকে অসম্মান করলো। এতে করে তারা আল্লাহর এই ক্ষমতার কথা ভুলে গেলো যার নিদর্শনের মধ্যে রয়েছে কিয়ামত দিবসে তাঁর মুষ্টিতে পাহাড়, বৃক্ষরাজি ও সাগরসমূহ এসে যাওয়া। আরো রয়েছে সাত স্তবক আসমান তাঁর ডান হাতে ভাঁজ হওয়া। আল্লাহ মুশরিকদের অপকথা থেকে মুক্ত, পবিত্র ও বহু উর্দ্ধে।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الكِبْر خلق ذميم مشؤوم يمنع من الوصول إلى الحق.
ক. অহঙ্কার একটি নিন্দনীয় স্বভাব যা সত্যে পৌঁছতে বাধা দেয়।

• سواد الوجوه يوم القيامة علامة شقاء أصحابها.
খ. কিয়ামত দিবসে কাফিরদের চেহারা কালো বর্ণের রূপ ধারণ করা তাদের হতভাগ্যের পরিচায়ক।

• الشرك محبط لكل الأعمال الصالحة.
গ. শিরক প্রত্যেক নেক আমলকে বিনষ্ট করে।

• ثبوت القبضة واليمين لله سبحانه دون تشبيه ولا تمثيل.
ঘ. কোনরূপ উদাহরণ ও তুলনা ব্যতিরেকে আল্লাহর ডান হাত ও হাতের মুষ্টি সাব্যস্ত হওয়া।

 
የይዘት ትርጉም አንቀጽ: (67) ምዕራፍ: ሱረቱ አዝ ዙመር
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት