የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (19) ምዕራፍ: ሱረቱ አን-ኒሳዕ
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَحِلُّ لَكُمۡ أَن تَرِثُواْ ٱلنِّسَآءَ كَرۡهٗاۖ وَلَا تَعۡضُلُوهُنَّ لِتَذۡهَبُواْ بِبَعۡضِ مَآ ءَاتَيۡتُمُوهُنَّ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَعَاشِرُوهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِن كَرِهۡتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَيَجۡعَلَ ٱللَّهُ فِيهِ خَيۡرٗا كَثِيرٗا
১৯. হে আল্লাহতে বিশ্বাসী ও তাঁর রাসূলের অনুসারী মু’মিনরা! তোমাদের জন্য জায়িয হবে না সম্পদের ন্যায় তোমাদের বাপ-দাদার স্ত্রীদের ওয়ারিশ হওয়া। যার ফলে তোমরা তাদেরকে বিবাহ করবে অথবা যার সাথে চাও তার সাথে বিবাহ দিবে কিংবা তাদেরকে কারো সাথে বিবাহ বসতে বাধা দিবে। তেমনিভাবে তোমাদের জন্য জায়িয হবে না তোমাদের অপছন্দনীয় স্ত্রীদেরকে কষ্ট দেয়ার নিয়্যাতে নিজের অধীনে আটকে রাখা। যেন তারা তোমাদেরকে তাদেরকে দেয়া মোহরানা ইত্যাদির কিছু অংশ ফেরত দেয়। তবে তারা ব্যভিচারের ন্যায় সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হলে তা ভিন্ন কথা। বস্তুতঃ তারা এমন করলে তাদেরকে নিজের অধীনে আটকে রেখে তাদেরকে কোনঠাসা করা জায়িয। যাতে তারা তোমাদের দেয়া মোহরানাটুকু তোমাদেরকে ফেরত দিয়ে তোমাদের অধীন থেকে নিজেদেরকে ছাড়িয়ে নেয়। আর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সদাচরণ করো। তাদেরকে কষ্ট না দিয়ে বরং তাদের প্রতি দয়া করো। দুনিয়ার কোন কারণে তাদেরকে অপছন্দ করলেও তাদের প্রতি ধৈর্য ধারণ করো। আশা করা যায়, আল্লাহ তা‘আলা তোমাদের অপছন্দের মধ্যেও দুনিয়া ও আখিরাতের জীবনের বহু কল্যাণ রেখেছেন।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• ارتكاب فاحشة الزنى من أكثر المعاصي خطرًا على الفرد والمجتمع؛ ولهذا جاءت العقوبات عليها شديدة.
ক. ব্যভিচারের মতো অশ্লীলতা সমাজের জন্য সবচেয়ে বেশি মারাত্মক পাপ। এ জন্য এ ধরনের পাপীর শাস্তিও কঠিন।

• لطف الله ورحمته بعباده حيث فتح باب التوبة لكل مذنب، ويسر له أسبابها، وأعانه على سلوك سبيلها.
খ. বান্দাহর প্রতি আল্লাহর প্রচুর দয়া ও রহমত। তাইতো তিনি প্রত্যেক পাপীর জন্য তাওবার দরজা খুলে দিয়েছেন। এমনকি তার জন্য এর উপকরণগুলোও সহজ করে দিয়েছেন। উপরন্তু তার এ পথচলায় তিনি তাকে সাহায্য করেন।

• كل من عصى الله تعالى بعمد أو بغير عمد فهو جاهل بقدر من عصاه جل وعلا، وجاهل بآثار المعاصي وشؤمها عليه.
গ. যে ব্যক্তি ইচ্ছা কিংবা অনিচ্ছাকৃতভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করে সে মূলতঃ এ ক্ষেত্রে যাঁর বিরুদ্ধাচরণ করছে তাঁর মর্যাদা সম্পর্কে মূর্খ। এমনকি সে পাপের প্রভাব ও পতিক্রিয়া এবং তার কুফল সম্পর্কেও অজ্ঞ।

• من أسباب استمرار الحياة الزوجية أن يكون نظر الزوج متوازنًا، فلا يحصر نظره فيما يكره، بل ينظر أيضا إلى ما فيه من خير، وقد يجعل الله فيه خيرًا كثيرًا.
ঘ. পারিবারিক জীবন স্থিতিশীল হওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে স্বামীর দৃষ্টিভঙ্গী অন্তত ভারসাম্যপূর্ণ হওয়া। তার দৃষ্টিভঙ্গী যেন শুধু অপছন্দের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। বরং সে যেন কল্যাণকর বিষয়ের দিকেও তাকায়। হয়তো বা আল্লাহ তা‘আলা তাতে অনেক কল্যাণ রেখেছেন।

 
የይዘት ትርጉም አንቀጽ: (19) ምዕራፍ: ሱረቱ አን-ኒሳዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት