የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (52) ምዕራፍ: ሱረቱ አት-ተውባህ
قُلۡ هَلۡ تَرَبَّصُونَ بِنَآ إِلَّآ إِحۡدَى ٱلۡحُسۡنَيَيۡنِۖ وَنَحۡنُ نَتَرَبَّصُ بِكُمۡ أَن يُصِيبَكُمُ ٱللَّهُ بِعَذَابٖ مِّنۡ عِندِهِۦٓ أَوۡ بِأَيۡدِينَاۖ فَتَرَبَّصُوٓاْ إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ
৫২. হে রাসূল! আপনি তাদেরকে বলে দিন: তোমরা কি আমাদের ব্যাপারে জয় কিংবা শাহাদাতের কোন একটির অপেক্ষা করছো?! আসলে সে দু’টিই তো উত্তম পরিণতি। তবে আমরাও তোমাদের জন্য দু’টি খারাপ পরিণতির অপেক্ষা করছি। আর তা হচ্ছে এই যে, যেহেতু আল্লাহ তা‘আলা আমাদেরকে তোমাদের সাথে যুদ্ধ করার অনুমতি দিয়েছেন সেহেতু তিনি যেন নিজ পক্ষ থেকে তোমাদের উপর ধ্বংসাত্মক কোন আযাব নাযিল করেন অথবা তিনি তোমাদেরকে আমাদের হাতে বন্দী কিংবা হত্যা করে শাস্তি দেন। যদি তিনি আমাদেরকে তোমাদের সাথে যুদ্ধের অনুমতি দেন। তাই তোমরা আমাদের পরিণতির অপেক্ষা করো। আর আমরাও তোমাদের পরিণতির অপেক্ষা করছি।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• دأب المنافقين السعي إلى إلحاق الأذى بالمسلمين عن طريق الدسائس والتجسس.
ক. মুনাফিকদের চরিত্র হলো ষড়যন্ত্র ও গোয়েন্দাগিরির মাধ্যমে মুসলমানদেরকে কষ্ট দেয়া ও বিপদে ফেলার চেষ্টা করা।

• التخلف عن الجهاد مفسدة كبرى وفتنة عظمى محققة، وهي معصية لله ومعصية لرسوله.
খ. জিহাদে না যাওয়া নিশ্চিত মহা ফিতনা ও বিরাট গুনাহের কাজ। যা আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণও বটে।

• في الآيات تعليم للمسلمين ألا يحزنوا لما يصيبهم؛ لئلا يَهِنوا وتذهب قوتهم، وأن يرضوا بما قدَّر الله لهم، ويرجوا رضا ربهم؛ لأنهم واثقون بأن الله يريد نصر دينه.
গ. উক্ত আয়াতগুলোতে মুসলমানদেরকে এ শিক্ষা দেওয়া হচ্ছে যে, তারা যেন কোন ধরনের বিপদে পড়ে অস্থির না হয়। যাতে তারা দুর্বল ও শক্তিহীন না হয়ে যায়। বরং তারা আল্লাহর তাক্বদীরে সন্তুষ্ট থাকবে এবং তাদের প্রতিপালকের সন্তুষ্টি কামনা করবে। কারণ, তারা এ ব্যাপারে নিশ্চিত যে, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা চান তাঁর দীনের সহযোগিতা করতে।

• من علامات ضعف الإيمان وقلة التقوى التكاسل في أداء الصلاة والإنفاق عن غير رضا ورجاء للثواب.
ঘ. দুর্বল ঈমান ও তাক্বওয়ার ঘাটতির পরিচয় এই যে, সালাত আদায়ে অলসতা করা এবং আল্লাহর সন্তুষ্টি ও সাওয়াবের আশা ছাড়া দান-সাদাকা করা।

 
የይዘት ትርጉም አንቀጽ: (52) ምዕራፍ: ሱረቱ አት-ተውባህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

የሙኽተሰር ቁርአን ተፍሲር ትርጉም በባንጋልኛ ቋንቋ፤ ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት